স্ট্রীট লাইব্রেরীর আদলে ওপেন বুক লাইব্রেরী উদ্বোধন হলো দিনহাটায় - The News Lion

স্ট্রীট লাইব্রেরীর আদলে ওপেন বুক লাইব্রেরী উদ্বোধন হলো দিনহাটায়

 


দি নিউজ লায়নঃ  বিদেশে দেখা যায় স্ট্রীট লাইব্রেরী। কিন্তু  ভারতে স্ট্রীট লাইব্রেরী খুব কমই আছে। বিশেষ করে গ্রামাঞ্চলে স্ট্রীট লাইব্রেরী করা খুবই কষ্টকর। তবে স্ট্রীট লাইব্রেরীর আদলে মুক্ত গ্রন্থাগার বা ওপেন বুক লাইব্রেরী উদ্বোধন হলো দিনহাটার নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয় দেওয়ালে।  ২৪ ঘন্টা খোলা থাকবে সেই লাইব্রেরী।নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রাক্তনী সঙ্ঘ যৌথ উদ্যোগে এক অভিনব মুক্ত গ্রন্থাগারের উদ্বোধন হল আজ বিদ্যালয়ের দেওয়ালে।  


এই লাইব্রেরী খোলা থাকবে চব্বিশ ঘন্টা। কোন লাইব্রেরিয়ান নেই। আপনিই লাইব্রেরিয়ান, আপনিই পাঠক, আপনিই লেখক। লাইব্রেরীর দরজায় কোন তালাচাবি নেই। লাইব্রেরী আপনার জন্য সবসময় উন্মুক্ত। যে কেউ যে কোন সময় এখানে এসে বই পড়বেন, অন্যকে পড়াবেন।ছোট থেকে বড় - সব বয়সের মানুষের জন্য বই থাকবে। গল্প, উপন্যাস , প্রবন্ধ, থেকে শুরু করে বাচ্চাদের কমিকস, রুপকথা সব ধরনের বই রাখবার চেষ্টা করেছে বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রাক্তনীরা । আশা করছেন একসময় হাতের মোবাইল ছুড়ে ফেলে এই মুক্ত গ্রন্থাগার থেকে সকলে বই নিয়ে পড়বেন। 

এই ওপেন বুক লাইব্রেরীর ভার্চুয়াল উদ্বোধন করেন আমারিকার সিয়াটেল শহর থেকে ভিডিও বার্তার মাধ্যমে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্দীপ দেবনাথ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.